বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২

মুন্সীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১২ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, টংগিবাড়ী উপজেলার হাসকিরা গ্রামের মো. শহীদ বেপারী (৩২), দক্ষিণ পাইকপাড়া গ্রামের আব্দুল বাতেন (৪৩) সিরাজদিখান উপজেলার জীবন (১৯), গিয়াসউদ্দিন (৪৩), রবি আওয়ার (৪২), সরব জান বেগম (১৯), রিতা বেগম (৩৮), শান্তা বেগম (১৯), জুলিয়া (৩২), ময়না আক্তার (২৫), হৃদয় (২৩) এবং ওমর ফারুখ (৪৭)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে টংগিবাড়ী থানার কুন্ডের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানকালে ৪ কেজি গাজাঁসহ মো. শহীদ বেপারী এবং আব্দুল বাতেনকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজদিখান থানা পুলিশ অপর এক অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ১০ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর হান্নান জানান, গ্রেফতারক্রতরা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলো।