বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯

মুন্সীগঞ্জে ৪ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ (বাসস) : মুন্সীগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে চারটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে তাসিন স্টোরের মালিক তোফাজ্জলকে ১ হাজার টাকা, আনোয়ার স্টোরের মালিক মোহাম্মদ আনোয়ারকে ১ হাজার টাকা, শামীম স্টোরের মালিক মোহাম্মদ শামীমকে ১ হাজার টাকা জরিমানা করে। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং টংগিবাড়ী থানা পুলিশ।