বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯

জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ছবি : বাসস

জয়পুরহাট, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে এক র‌্যালি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে তা সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা সরকারি গণপ্রন্থাগারের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, শাহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ২১ জনকে পুরস্কার প্রদান করা হয়।