বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:২৪
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

গোপালগঞ্জে সড়কে নির্মাণ সামগ্রী রাখায় ভবন মালিককে জরিমানা

ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় একটি নির্মাণাধীন আবাসিক ভবনে নির্মাণ কাজ চলাকালে অভিযান চালিয়ে এ জরিমানা ধার্য করা হয। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ভবন নির্মাণ করতে সড়কের ওপর ইট, বালু ও খোয়া রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ভবন মালিক পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহণ না করেই ভবন নির্মাণ করছিল। তাই পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহণ না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ হাসানসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।