বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৪:৪৪
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৪:৪৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি : পিএমও

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।

এবারের সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।