শিরোনাম

রাঙ্গামাটি, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলা ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থনে জেলার নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার বেলা ১১টায় নানিয়ারচর বাজারে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক , সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা,অর্থ সম্পাদক জসিমউদদীন, যুগ্ম সম্পাদক আলী বাবর, ড্যাব যুগ্ম আহ্বায়ক ডা. জীবক চাকমা সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
এ সময় দীপেন দেওয়ান বলেন,আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলের সম্প্রাদায়ের অধিকার নিশ্চিত করা হবে। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে বিএনপি কোন ছাড় দিবে না। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মানে সলককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।