বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩

মেহেরপুরে নির্বাচন ও গণভোট শীর্ষক সেমিনার

ছবি : বাসস

মেহেরপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মেহেরপুর সরকারি কলেজে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফুয়াদ খান।

বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মঈনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথা, অধ্যাপক নাহিদ আনদাবিল, রিয়া রানী শীল, মীর মাহ্ফুজ জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের বুকে ক্যামেরা সংযুক্ত থাকবে। নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।