শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষে’ ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।
আজ বুধবার সকাল ১০টায় মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান ১ও ২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলশান গোলচত্বরে এসে শেষ হয়।
মিছিলে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ’ এবং ‘ধানের শীষের জয় হবেই’ সহ নানা স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার জরুরি।
ঢাকা-১৭ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পেশাজীবি নেতারা বলেন, ঢাকা-১৭ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার শিক্ষিত ও সচেতন ভোটাররা দেশের সামগ্রিক উন্নয়নে তারেক রহমানের ভিশনকে সমর্থন জানাবেন বলে আমরা বিশ্বাস করি।
এ সময় পেশাজীবীরা সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং পেশাজীবীদের মর্যাদা রক্ষার অঙ্গীকার পূরণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিলে জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলের সময়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানাতে দেখা যায়।
মিছিলে অন্যদের মধ্যে প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসমাম, সাংবাদিক কাদের গনি চৌধুরী, প্রফেসর ড.লুৎফর রহমান, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. আবদুস সালাম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, ডা. হারুন আল রশীদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, শামীমুর রহমান, কৃষিবিদ বিপ্লব, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, খুরশিদ আলম, কামাল উদ্দিন সবুজ, নুরুদ্দীন আহমদ, একেএম মহসিন, রাশেদুল হক, সাঈদ খান, প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, প্রফেসর ড. আবদুল করিম , প্রফেসর ড. রইস উদ্দিন, প্রফেসর ডা. শফিকুল হায়দার পারভেজ। জি এম রাজিব হোসেন, মুরসালিন নোমানী, মোর্শেদুর রহমান, দিদারুল আলম, এস এম রাশিদুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলমগীর এমবিএ,ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ইঞ্জিনিয়ার হানিফ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, এ কে এম মুসা (লিটন), মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ডা. মির্জা লুৎফর রহমান লিটন, ডা. আমিনুল বারী কানন, মো. জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসেন, মো. কামরুজ্জামান কল্লোল ও মো. তানভীরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।