বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩২

বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

মঙ্গলবার সকালে দিবসকে কেন্দ্র করে জেলা লিগ্যাল এইড কমিটি’র উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাসস

বান্দরবান, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

মঙ্গলবার সকালে দিবসকে কেন্দ্র করে জেলা লিগ্যাল এইড কমিটি’র উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মো. জামিউল হায়দার। শোভাযাত্রা জেলা দায়রা জজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা দায়রা জজ আদালত ভবনে আয়োজন করা হয় আলোচনা সভার। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মো. জামিউল হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান, ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-৩ এর ক্যাপ্টেন মো.সামিউল ইসলাম।

পরে এই অঞ্চলে আর্থিক ও অসচ্ছল বিচার প্রার্থী জনগণকে নিরলসভাবে আইনি সেবা প্রদান করায় সেরা প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত করা হয় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ প্যানেল আইনজীবী উম্যাসিং মার্মাকে। 

সেরা প্যানেল আইনজীবীকে সম্মাননা ও অর্থ প্রদান করেন জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার।