শিরোনাম

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান আজ প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করে।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে অস্ত্রোপচারের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে।