বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৬
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৮

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস  পালিত

জাতীয় আইনগত সহায়তা দিবস- উপলক্ষে রাঙ্গামাটিতে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত জজ কোট মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি’র চেয়ারম্যান মো. আহসান তারেক।

সরকারী খরচে বিরোধ মীমাংসা, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ বিচারক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মিহির চাকমা, বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন।

সভায় বক্তারা বলেন, সাধারণ জনগণের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ সরকারি খরচে আপোষের মাধ্যমে নিষ্পত্তিতে লিগ্যাল এইড গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। অসহায় মানুষের সেবায় সরকারি খরচে লিগ্যাল এইডের এই সেবার বিষয়টি জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানানো হয়।

আলোচনা সভার আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শহরে একটি র‌্যালী বের হয়।