বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৩৫
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

নাটোরের সিংড়ায় আউশ প্রণোদনা প্রদান শুরু 

সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে বিনামূল্যে এসব কৃষি উপকরণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।ছবি: বাসস

নাটোর, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার  সিংড়া  উপজেলায় আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। 

সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে বিনামূল্যে এসব কৃষি উপকরণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষকদের জন্যে কৃষি কার্ড প্রদান করা হচ্ছে। শস্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে দেশে সবুজ বিপ্লব ঘটবে।

উপজেলা কৃষি অফিসার বাসস’কে জানান, আউশ চাষাবাদ সম্প্রসারনের লক্ষ্যে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলার চার হাজার কৃষকের এক বিঘা জমি চাষের জন্যে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।