বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৪:৪৬
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৫:২৮

হাম-রুবেলা টিকাদান বিষয়ে রাজশাহীতে সমন্বয় সভা

রাসিকেরআয়োজনে সোমবার বেলা ১১ টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রাজশাহী, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে আজ এক সমন্বয় সভা হয়েছে। 

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়োজনে সোমবার বেলা ১১ টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সভায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবা খাতকে অনেক গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবার সিটি কর্পোরেশনের অনেক সুনাম রয়েছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। 

মাহফুজুর রহমান বলেন, অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কার্যক্রম বেগবান করতে হবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারবো বলে বিশ^াস করি।

সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম; রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান; রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাহিদা; সিভিল সার্জন ডা. মো. রাজিউর রহমান; বিশ^ স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মো. কামরুজ্জামান; রাসিকের সচিব মো. সোহেল রানা; পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক কস্তরি আমিনা কুইন; রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের প্রতিনিধি; রাসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন; প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম এবং ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডা. মো. রেজাউর রহমান।