শিরোনাম

গাইবান্ধা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় গতকাল রোববার দুপুরে বজ্রপাতে পাঁচজন মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ধোপডাঙ্গা গ্রামের সুজা চৌধুরীর বাড়ির গোয়াল ঘরে দাঁড়িয়ে ছিলেন সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন চৌধুরীর ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। সেসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন বিকেলে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বুলবুলীর চরে বজ্রপাতে শুক্কুর আলীর ছেলে মানিক মিয়া (২০) নিহত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার আলী মণ্ডল বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
অন্যদিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নাম্বার আলী (৬৫) নামে আরও এক ব্যক্তি নিহত হন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম স্বপন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।