শিরোনাম

দিনাজপুর, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বীরগঞ্জ উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আজ ৮০টি পরিবারের প্রত্যেককে দু’টি করে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন মো. মনজুরুল ইসলাম এমপি।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজিত এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মো. মনজুরুল ইসলাম এমপি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে দেশের তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের জীবনমান উন্নয়নে এই ধরণের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের তৃণমূল পর্যায়ে অনগ্রসর আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নয়নের ধারাবাহিকতা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি বলেন, প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর প্রাপ্ত দু’টি করে ছাগল পালন আগামী দিনে তাদের জীবনমান উন্নত হবে। এভাবেই গ্রামীণ জনপদের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০টি পরিবার উপস্থিত ছিলেন।