শিরোনাম

বগুড়া, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা শহরের সোনাতলায় মোটরসাইকেলের ধাক্কায় লুৎফর রহমান লুতু (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের বেড়েরঘাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
লুৎফর রহমান সোনাতলার বাসিন্দা জোনাব আলী প্রামাণিকের পুত্র। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, লুৎফর রহমান রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।