বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৮

জামালপুরে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার  

জামালপুর, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জামালপুর পৌরসভা এলাকায় গতকাল বিকেলে অভিযান চালিয়ে পুলিশ ২.৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার গঙ্গানগর গ্রামের মো. আল আমিন (৩০), শেরপুর জেলার কুলুর চর গ্রামের মো. মান্টু (৩০) ও আক্তার হোসেন (৩৮) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দরিয়াবাদ গ্রামের মো. সাইফুল ইসলাম ফকির (৪৩) ও গোপাল চন্দ্র কর্মকার (৪০)।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার একটি দল জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে দরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

জামালপুর গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।