বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫২

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১

প্রতীকী ছবি

রাজশাহী, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ২২ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।