বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৪:০৪
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৫:৪৭

ফেনীতে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি পরিচালনায় সভা

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মনিরা হক। ছবি: বাসস

ফেনী, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি         সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আজ এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মনিরা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার পরিচালনায় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, জেলা শিক্ষা কর্মকর্তা মো.শফী উল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন ইমু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূিচতে ৮টি ইভেন্ট থাকবে। প্রতিটি ইভেন্টে বাছাইয়ের পর জেলা পর্যায়ে ৭টি দল অংশগ্রহণ করবে। একইভাবে উপজেলাগুলোতে ইউনিয়ন ও ফেনী পৌরসভায় ওয়ার্ডগুলো থেকে অংশগ্রহণ করবে। জেলা প্রশাসক মনিরা হক উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় কমিটির সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেন।