বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৩:১৫

ঝিনাইদহে হাম-রুবেলা-টিকাদান কর্মসূচি শুরু

সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। ছবি: বাসস

ঝিনাইদহ, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে আজ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। 

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বাসস’কে বলেন, হাম আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী ঝিনাইদহ ‘গ্রীন জোন’ এ রয়েছে। আজ থেকে জেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলার ১লাখ ৮৮ হাজার ৫৫৩ শিশুকে হাম-রুবেলার টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দের পরিচালক ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল ও ডা. কায়সার হামিদ প্রমুখ।

এ ছাড়াও টিকাদান কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।