বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৫
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৪

কাপ্তাইয়ে কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কোর্স

আজ সকাল ১০টায় উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের দূর্গম চাকুয়া বড় পাড়ায় এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

রাঙ্গামাটি, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রিনিয়ারশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’  প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কোর্সআজ সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত সোমবার সকাল ১০টায় উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের দূর্গম চাকুয়া বড় পাড়ায় এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

মাঠ পর্যায়ে এ সময় পার্টনার কর্তৃক প্রদত্ত অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রায়িং প্রযুক্তির সুবিধা বিষয়ে কৃষকদের নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব।

এ সময তিনি কৃষকদের বলেন, এই প্রযুক্তিতে ধান রোপণের ১৫ দিন পরে প্রতি বিঘাতে একটি করে এডব্লিউডি পাইপ স্থাপন করে পানি সাশ্রয় সম্ভব হবে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা থোয়াই নু চিং মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এতে ২৫ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক এবং ২৫ জন সাধারণ কৃষকসহ সর্বমোট ৫০ জন কৃষক অংশ নেন।