বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১২:১১

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজশাহী, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মিজানুর রহমানকে আজ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সে ওই এলাকার বাসিন্দা।  

সোমবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গতকাল র‌্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আত্মগোপনে রয়েছে।

বিষয়টি জানার পর র‌্যাবের ওই দল রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জনায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল। মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।