শিরোনাম

রাজবাড়ী, ২০ এপ্রিল, (বাসস) : জেলায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভিন।
রাজবাড়ীর সিভিল সার্জনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সিভিল সার্জন অফিসের এম ও সি এস ডা. সোহেল শেখ, জেলা শিক্ষক সমিতির সমিতি আহসান হাবীব, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নসর মো. কলিমুদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট মো. কামাল হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. এস এম মাসুদ বলেন আজ ২০ এপ্রিল থেকে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হল। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে।
রাজবাড়ী জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ২৩ হাজার ৮৭১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। ৫ উপজেলার ৪টি ও রাজবাড়ী পৌরসভার ১টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে ১১১৭টি অস্থায়ী কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলমান থাকবে।