শিরোনাম

টাঙ্গাইল, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টায় দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলের হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার মজনু মিয়া (৪৩)।
ঘাটাইল থানার এস আই নাজিম উদ্দিন বাসস’কে জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে এক জন ও আহত অপর একজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।