বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৪:৪৬

ফেনীতে হাম-রুবেলা টিকা পাবে ১ লাখ ৯৩ হাজার শিশু

সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ছবি: বাসস

ফেনী, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আগামীকাল থেকে ১০ মে পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। 

আজ রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম বলেন, আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলা জুড়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে টিকা দেয়া হবে। জেলার ৬টি উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৪২১জন শিশুর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ হাজার ১৯২ জন ও কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ জন শিশু রয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ মাস বয়সের টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।

তিনি জানান, জেলায় ১ হাজার ৯৮টি অস্থায়ী ও ৭টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. ইমরান হোসেন, ডা. আমির খসরু তারেক প্রমুখ।