শিরোনাম

বাগেরহাট, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগামীকাল ২০ এপ্রিল থেকে জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
আজ রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা সিভিল সার্জন হলরুমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে ব্রিফিং কালে এ তথ্য নিশ্চিত করা হয়। টিকাদান কর্মসূচি চলবে তিন সপ্তাহ।
জেলা সিভিল সার্জন ডা.আ স ম মাহবুবুল আলম এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
জেলা সিভিল সার্জনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, প্রেসক্লাবের সম্পাদক হেদায়েত ইসলাম লিটন, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, বাসসের জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন।
ডা. শেখ রিয়াদুজ্জামানের সঞ্চালনায় ব্রিফিং করেন, ডা. রিয়াসাত আজীম।
৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ১ লাখ ৮৬ হাজার শিশুসহ শিক্ষার্থীদের হাম, রুবেলা টিকা দেওয়া হবে। জেলার সদর উপজেলা ২৫০ শয্যা হাসপাতালসহ ৯ টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৮৪৮ টি কমিউনিটি কেন্দ্রে টিকা দেয়া হবে।
এছাড়াও বাগেরহাট ও মোংলা পৌরসভা ২ টিতে ৪৮ টি স্কুল এবং জেলার মাদ্রাসা স্কুলসহ অন্যান্য ৫১৭ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হাম-রুবেলা টিকা দেয়া হবে।
অনুষ্ঠানে জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।