বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৫

ফেনীতে পাঁচ দিনব্যাপী লোকজ মেলা সমাপ্ত

ফেনী জেলা প্রশাসক মনিরা হক গতকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে  শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: বাসস

ফেনী, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী শহরের পিটিআই মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ফেনী জেলা প্রশাসক মনিরা হক গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এরমধ্যে শোভাযাত্রা ডিসপ্লেতে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩ টি সাংস্কৃতিক সংগঠন ও ৩ টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ মোট ৯ টি পুরস্কার প্রদান করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী ও  রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন।

বাংলা নববর্ষ ১৪৩৩ সাল উপলক্ষে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পাঁচ দিনব্যাপী এ লোকজ মেলা শুরু হয়।