শিরোনাম

নাটোর, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বড়াইগ্রামে দ্রুতগামী অটোভ্যানের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ শনিবার উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে জোনাইল-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম (৮) জেলার বড়াইগ্রাম উপজেলার দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে। সে দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বড়াইগ্রাম থানার এসআই জহুরুল ইসলাম জানান, সকালে আব্দুর রহিম বন্ধুদের সাথে স্কুল থেকে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।