শিরোনাম

, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার দুর্গাপুরে অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ময়েজ সরকারকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল বুধবার (১৭ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল রাজশাহীর দুর্গাপুর থানাধীন বজো খলসী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. ময়েজ সরকারকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ময়েজ সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ছিল। ওই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।