বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৫৩

সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

উত্তর (সীতাকুণ্ড), ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর আলম শামিম হত্যা মামলার পলাতক আসামি মো. সোহেল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সোহেল সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখিল এলাকার আবুল হাসেমের ছেলে।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃত মো. সোহেলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, নিহত কৃষক জাহাঙ্গীর আলম শামিম সীতাকুণ্ড থানার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা। মামলার আসামিরা সকলে তার পূর্ব পরিচিত। অর্থ সংক্রান্ত লেনদেনের জেরে আসামিদের সঙ্গে জাহাঙ্গীরের বিরোধ ছিল এবং উক্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াঝাটি হয়। গত ৮ এপ্রিল রাত ১১টার দিকে আসামিরা পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে জাহাঙ্গীরকে সীতাকুণ্ড থানাধীন মধ্যম ভাটেরখীল হাবিব রোডের পশ্চিম পার্শ্বে নতুন রোডস্থ জনৈক ইসমাইল বলির বাড়ির সামনে ডেকে নেয়। জাহাঙ্গীর সেখানে পৌঁছালে আসামিরা তাকে পিটিয়ে, কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ১০ এপ্রিল সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২১ তারিখ-১০ এপ্রিল ২০২৬ ইং, ধারা-৩৪১/৩০২/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০। গ্রেপ্তার সোহেল উক্ত মামলার ৫নং এজাহারনামীয় পলাতক আসামি।

সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ড), ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর আলম শামিম হত্যা মামলার পলাতক আসামি মো. সোহেল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।