শিরোনাম

রাজশাহী, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) :পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজশাহীর পদ্মা পাড়ে বর্ণিল ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পদ্মা পাড়ের ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে উৎসবটি এক মিলনমেলায় রূপ নেয়। অংশগ্রহণকারীরা লাটাই হাতে ঘুড়ি উড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন।
উৎসবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।