বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২১

সাংগ্রাই ও বিজু উৎসব উপলক্ষে বান্দরবানে উপহার প্রদান 

আজ   সকালে সেনা জোন প্রাঙ্গণে এ উপহার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

বান্দরবান, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : সাংগ্রাই ও বিজু উৎসব উপলক্ষে বান্দরবানে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।

বান্দরবান সেনা জোনের আয়োজনে আজ  সোমবার সকালে সেনা জোন প্রাঙ্গণে এ উপহার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জোন কমান্ডারের পক্ষে মারমা এবং চাকমা সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বান্দরবান সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ.এস.এম মাইদুল ইসলাম (পিপিএম) ও লে. এস.এম সাব্বির আযম।

বান্দরবানের বিভিন্ন পাড়ার মারমা, চাকমা ও বড়ুয়া সম্প্রদায়ের নারী-পুরুষ এ অর্থ সহায়তা গ্রহণ করেন।

উল্লেখ্য, পার্বত্য জেলা বান্দরবানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।