শিরোনাম

, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার দুর্গাপুরে পুলিশের অভিযানে ৬শ’ বোতল ভারতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ (ফেন্সিডিল সাদৃশ্য) সহ দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ।
আটককৃতরা হলেন- দুর্গাপুর থানার চারিয়া মাসকান্দা এলাকার আব্দুল আউয়ালের ছেলে নাসির উদ্দিন (২৮) এবং একই এলাকার তারা মিয়ার ছেলে আলী আকবর (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল আজ ভোর ৫টা ১৫ মিনিটে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা এলাকার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান চালায়।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই ২জনকে আটক করা হয়। এসময় জনৈক হাফিজ উদ্দিনের মনোহারী দোকানের সামনের পাকা রাস্তা থেকে ৪টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় মোট ৬শ’ বোতল ভারতীয় মাদক জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।