শিরোনাম

ঝালকাঠি, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলা তথ্য অফিসের উদ্যোগে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের সুলতানপুর সিকদার বাড়িতে সোমবার সকাল ১১টায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বন্ধন মহিলা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফাতিমা জাহান রুনুর সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার অক্ষয় কুমার সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে হাম রুবেলা টিকাদান, বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্ম নিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং, মোবাইলের অপব্যবহারসহ নানান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষদ আলোচনা করেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে গ্রাম আদালত সম্পর্কে জনগণকে অবহিত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রাম আদালতের সদর উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, আফসানা আক্তার, সৌরভ হাওলাদার প্রমুখ। উঠান বৈঠক শেষে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।