শিরোনাম

টাঙ্গাইল, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অনুদান ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে। সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ এবং সকলকে সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার স্বপ্না।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান এবং উন্নয়নমূলক প্রকল্পের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।