বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৩:৪১

বাগেরহাটে কৃষক কার্ড ও হাম জনসচেতনতায় চলচ্চিত্র প্রদর্শনী

কৃষক কার্ড ও হাম বিষয়ে জনসচেতনতামূলক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।ছবি: বাসস

বাগেরহাট, ১২এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার রামপাল উপজেলায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড ও হাম বিষয়ে জনসচেতনতামূলক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলার শ্রীফলতলা বাজারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল হক বলেন, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে দেশের ১০টি উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা কৃষি উপকরণে ভর্তুকি, সহজ শর্তে ঋণ গ্রহণসহ বিভিন্ন সরকারি সেবা সহজে পেতে সক্ষম হবেন।

এছাড়া প্রদর্শিত চলচ্চিত্রের মাধ্যমে হাম রোগের লক্ষণ, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।