শিরোনাম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করেছে।
এসময়ে ১৪৭ জন বীর মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ গতকাল (শনিবার) এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির অনুষ্ঠানে প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।