শিরোনাম

ফেনী, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ফেনীতে ২ হাজার ৪শ’ ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে বীজ-সার বিতরণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মাসুদ হোসেন।
উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন।
উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর ছনুয়া এলাকার মো. হানিফ। প্রত্যেক কৃষকের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।
অধ্যাপক জয়নাল আবদীন ভিপি বলেন, কৃষি খাতে সরকারের বিশেষ উদ্যোগ বীজ-সার বিতরণ করায় কৃষকদের মনে বিশেষ আনন্দের জোয়ার বইয়ে দিবে। যাতে কৃষকরা ক্ষেতে-খামারে উৎপাদনে বাড়িয়ে দেশের চাহিদা পূরণ করবে।
কৃষি উৎপাদন বাড়াতে সরকার এই ধরনের প্রণোদনার উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।