বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৪:০১

মানিকগঞ্জে সপ্তাহব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বুধবার সপ্তাহব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।ছবি: বাসস

মানিকগঞ্জ, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা গতকাল বুধবার সপ্তাহব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। জেলার সদর উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এ মেলা আয়োজন করা হয়। 

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেন।

এই  মেলায় মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।