বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৫:০৪

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

পঞ্চগড়, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার আটোয়ারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রিফাত নামে তিন বছর বয়সী এক শিশুর| 

গতকাল মঙ্গলবার উপজেলার আটোয়ারী-পঞ্চগড় সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে| নিহত রিফাত উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আশরাফুল ইসলামের পুত্র|

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রিফাত শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেটের সামনে আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়ক পার হচ্ছিল| এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়| এতে সড়কেই ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে রিফাত| এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়| পরে রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, ভুক্তভোগীদের পক্ষে কোনো অভিযোগ পাওয়া যায়নি| অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে|