বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৪:৩৯

নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোণা, ৮ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে সায়ফা আক্তার নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা বটতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পরিবারের সদস্যরা যখন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন, তখন শিশু সায়ফা বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।