বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৩:৫৭
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৪:০০

শেরপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।ছবি: বাসস

শেরপুর, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার ঝিনাইগাতীতে ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল আমীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা মো. ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকুনজ্জামান প্রমুখ।

ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ’ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।