বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৩:৪৫

খুলনায় বিদেশী পিস্তলসহ দু’যুবক আটক

প্রতীকী ছবি

খুলনা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : নগরীতে বিদেশী পিস্তলসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে নগরীর বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।

আটক দু’যুবক হলেন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেয় বলেও অভিযোগ রয়েছে।