শিরোনাম

দিনাজপুর, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বিরল উপজেলার সীমান্তে বিজিবি'র পৃথক দ’ুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গতকাল রাত সাড়ে ১০টায় দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বিজ্ঞপ্তিতে বলেন, আজ বুধবার রাত ৯টায় ৪২ বিজিবি’র অধীনস্থ জেলার বিরল উপজেলার সীমান্ত এলাকা এনায়েতপুর বিওপি’র টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৩-এস হতে ১শ’ গজ অভ্যন্তরে দীপনগর নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপর দিকে গতকাল রাত সাড়ে ৯টায় ৪২ বিজিবি’র অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৬/৭-এস হতে ১শ’ গজ অভ্যন্তরে বান্দাইল নামক এলাকা হতে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়বিজিবি সদস্যদের অভিযানের বিষয় টের পেয়ে, মাদক কারবারীরা ঘটনাস্থলে মাদকদ্রব্য গুলো ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য এক লক্ষ ১৪ হাজার একশ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।