শিরোনাম

মুন্সীগঞ্জ, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়াবলী সম্পর্কে অবহিতকণে প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. সাহাবুদ্দিন ।
কর্মশালায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী হজ পালনের ক্ষেত্রে নিয়ম - কানুন যতায়থভাবে অনুসরণ এবং সৌদি আরবের আইন-কানুন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন