বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৪:৫৫

সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারী আটক

প্রতীকী ছবি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারী আটক হয়েছে।

আজ সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে মালিক পক্ষকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আসামিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বালু খেকোদের হাত থেকে ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।