বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৪:০১

অনিয়মের অভিযোগে কলারোয়ায় পাঁচটি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ

কলারোয়ায় পাঁচটি স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধ ।ছবি: বাসস

সাতক্ষীরা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিভিন্ন অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকার অভিযোগে জেলার কলারোয়ায় পাঁচটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম কলারোয়া উপজেলার কয়েকটি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সঠিক কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক ও দুটি এক্সরে সেন্টার তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। 

বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হল, উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের ডাক্তার রমজান আলীর আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডাক্তার কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, পৌর সদরের জনসেবা ক্লিনিক ও গরু হাটখোলা মোড়ের দুটি এক্সরে সেন্টার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  শফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে স্বাস্থ্য প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।