বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৩:৪১

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মায়ের ইন্তেকাল

রাজবাড়ী, ৬ এপ্রিল, ২০২৬  (বাসস) : রাজবাড়ীতে আজ সকালে সড়ক দুর্ঘটনার বার্তা ২৪.কম রাজবাড়ীর প্রতিনিধি সেমাহেল মিয়ার মায়ের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর ‘বার্তা ২৪.কমের’ রাজবাড়ীর জেলা সংবাদদাতা সোহেল মিয়ার  মা সেলিনা আক্তার ঝর্না (৬৬), জেলা সদরের পান্না চত্বরে রিকশার চাকার সাথে গলার ওড়না পেঁচিয়ে রিকশা থেকে  পড়ে মারা যান। 

পারিবারিক সূত্রে জানা গেছে,  আজ সকালে রাজবাড়ী ডিসি কোর্ট থেকে রিকশায় রাজবাড়ী শহরের দিকে যাওয়ার সময় আকস্মিকভাবে গলার ওড়না রিকশার চাকার সাথে জড়িয়ে যায়।

তিনি রিকশা থেকে নীচে পড়ে যান। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো.  বেলায়েত হোসেন মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ মামলা দায়ের করা হয়েছে।

টনায় সাংবাদিকের মায়ের ইন্তেকালরাজবাড়ী, ৬ এপ্রিল, ২০২৬  (বাসস) : রাজবাড়ীতে আজ সকালে সড়ক দুর্ঘটনার বার্তা ২৪.কম রাজবাড়ীর প্রতিনিধি সেমাহেল মিয়ার মায়ের মৃত্যু হয়েছে।