বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৩

জামালপুরে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন 

জামালপুর, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষি অধিদপ্তর এই বছর একটি কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ২০ জন কৃষক এই প্রণোদনা পাবেন। প্রত্যেক কৃষক একটি এয়ার ফ্লো মেশিন এবং পেঁয়াজ গুদাম উন্নত করার জন্য ২৮ হাজার টাকা নগদ পাবেন। একজন কৃষক এই এয়ার ফ্লো মেশিনের সাহায্যে ৩শ’ মণ পেঁয়াজ নয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

পচনশীল কৃষি পণ্য পেঁয়াজ সংরক্ষণের লক্ষে জেলায় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার ৫ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

কর্মসূচির আওতায় জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায় ৭ জন কৃষক, দেওয়ানগঞ্জ উপজেলায় ২ জন এবং সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় একজন করে কৃষক এয়ার ফ্লো মেশিন পাবেন।

ডিএই অফিস জানিয়েছে,শিগগিরই কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ করা হবে।