শিরোনাম

নওগাঁ, ৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার পত্নীতলা উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরে আউশ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কিষাণীর বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন।
এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার সাতহাজার ৯৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কিষাণীর বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।